ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তুচ্ছ ঘটনায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

নোয়াখালীর হাতিয়াতে তুচ্ছ ঘটনার জের ধরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শেফালী বেগম (২৮) উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের মো. ইউসুফের স্ত্রী। উপজেলার চানন্দী ইউনিয়ন থেকে আজ বুধবার দুপুর ১২টায় হত্যাকারীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আবুল কালাম (৫০) উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের মৃত নবাব হোসেনের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৯ নভেম্বর সকাল ৭টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের শেফালী বেগমের (২৮) সঙ্গে একই কেন্দ্রের মো. আবুল কালামের (৫০) তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল কালাম উত্তেজিত হয়ে দা দিয়ে শেফালীকে পেটে ও বাম হাতে কুপিয়ে গুরুতর জখম করেন। পরবর্তীতে শেফালীকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করলে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় শেফালীর মৃত্যু হয়।

ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার পর হত্যাকারি আবুল কালাম গা ঢাকা দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। আসামির স্বীকারোক্তি মতে হত্যাকান্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102