ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তুরস্কের ধ্বংসস্তূপে আরেক অলৌকিক ঘটনা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৬ বার পঠিত

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ১৫০ ঘণ্টা পার হলেও সেখানে এখনো উদ্ধারকাজ চলছে।এই উদ্ধার অভিযানে ঘটছে একে পর এক অলৌকিক ঘটনা।দেশটির দক্ষিণাঞ্চলের হাতায় শহরের ধ্বংসস্তূপের নিচ থেকে এক কিশোরীকে ১৪৭ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে।

১২ বছর বয়সী ওই কিশোরীর নাম কুডি।উদ্ধারের পর কুডিকে উদ্ধারকারীরা বলেন, ‘তুমি একটা অলৌকিক বিষয়।’ খবর বিবিসির।

এর আগে একই শহরের অরেকটি জায়গায় ধ্বংসস্তূপে ১৩৯ ঘণ্টা আটকে থাকার পর সাত মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারীরা।তার আগে হাতায় শহর থেকে ১২৮ ঘণ্টা পর দুই মাসের এক শিশুকে জীবন্ত উদ্ধার করা হয়েছে।তারও আগে ১২২ ঘণ্টা পর দুই বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছিল।

অন্যদিকে দেশটির গাজিআনতেপের আরেকটি ধসে যাওয়া ভবনের নিচ থেকে এসমা সুলতান নামে ১৩ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। খবর আলজাজিরার।

আলজাজিরার খবরে বলা হয়, তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও কয়েকটি ভূমিকম্প অনুভূত হয় দেশ দুটিতে। ওই দুই দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে তুরস্কে ২৪ হাজার ৬১৭ জন আর সিরিয়ায় সাড়ে ৪ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। দেশ দুটির সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102