ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সেনা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৪৬ বার পঠিত

তুরস্কের গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সৈন্য নিহত হয়েছে। তাদের হেলিকপ্টারটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।

টেলিভিশনে প্রচারিত দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা যায় মাটি তুষারপাতে ঢেকে গেছে এবং পার্বত্য এ অঞ্চলে ঘন মেঘের কারণে স্বল্প দূরত্বে কিছু দেখা যাচ্ছে না।

তুরস্কের ক্ষমতাসীন একেপি দলের আইনপ্রণেতা তোলগা আগর টুইটার বার্তায় জানান, নিহতদের মধ্যে লেঃ জেনারেল ওসমান ইরবেস রয়েছেন। আগর পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির দায়িত্বে রয়েছেন।

ইরবেস তুরস্কের সেনাবাহিনীর ৮ম সৈন্যদলের প্রধান হিসেবে সরকারিভাবে তালিকাভূক্ত।

প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান টেলিফোন করে ইরবেসের ছেলে ইজিতাল্প ও তার পরিবারের প্রতি শোক জানিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটি উড্ডয়নের ৩০ মিনিট পর বিতিলিস প্রদেশে এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার রাত ১১টায় মৃতের সংখ্যা সংশোধনের আগে এ মন্ত্রণালয় প্রাথমিকভাবে নয় সৈন্য নিহত ও চারজন আহত হওয়ার কথা জানিয়েছিল।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এ দুর্ঘটনার পরপরই ন্যাটোর মিত্র এ দেশের প্রতি তাদের শোক জানায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102