ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তুরাগে ভাঙারি দোকানে অগ্নিকাণ্ড, মৃত্যুর সংখ্যা বেড়ে ৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩২ বার পঠিত

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজ সংলগ্ন ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে আলআমিন (৩৫) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। এর আগে, ওই ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে ৮ জন দগ্ধ হয়।

এ নিয়ে মৃত্যুর সংখ্যা ছয়জনে দাঁড়াল। বাকি দুইজনের শারীরিক অবস্থাও ভালো না বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।

সোমবার (৮ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে ওই ইনস্টিটিউটে ৭৫ শতাংশ পোড়া নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আলআমিনের মৃত্যু হয়।

মৃত আলআমিনের স্ত্রী রাশিদা বেগম জানান, তাদের বাড়ি শেরপুর সদর উপজেলায়। তার বাবার নাম লাল মিয়া। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, তাকে নিয়ে কামারপাড়া ভাবনারটেক এলাকায় থাকেন তারা। ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন আলআমিন।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

তিনি জানান, তুরাগের কামারপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজ সংলগ্ন ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ বাকি দুইজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা ভালো না। এর আগে এ অগ্নিকাণ্ডে আটজন দগ্ধ হয়েছিল। আলআমিনের পর এই পর্যন্ত ছয়জনের মৃত্যু হলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102