ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তৃতীয়বারের ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ থেকে তৃতীয়বারের মত চালু হলো ম্যাংগো স্পেশাল ট্রেন।

সোমবার (১৩ জুন) বিকেল ৪টায় জেলার রহনপুর রেলস্টেশন থেকে বিশেষ এই ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারেনটেনডেন্ট শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনীতিবিদ, সুশীল সমাজ ও রেলের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

রেল বিভাগ জানিয়েছে, প্রথম দিন জেলা থেকে ৭৬৪৫ কেজি আম পরিবহন করা হয়। এই ট্রেনে আমসহ অন্যান্য শাক-সবজির পরিবহন খরচ পড়বে প্রতিকেজি ১ টাকা ৩১ পয়সা এবং প্রতি ক্যারেট আমের লেবার ভাড়া পড়বে ১০ টাকা।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারেনটেনডেন্ট শহিদুল ইসলাম জানান, আজ থেকে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে নিয়মিত চাহিদা অনুযায়ী ছেড়ে যাবে। তিনি বলেন, সরকারের আয় নয়, আম চাষি, ব্যবসায়ী ও আড়তদাররা যাতে স্বল্প খরচে দেশের বিভিন্ন প্রান্তে আম পরিবহন করতে পারে সে উদ্দেশ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ এই ট্রেন সেবা তৃতীয়বারের মত চালু করা হলো। তিনি আরও বলেন, ট্রেনটি ৬টি ওয়াগন থাকবে এবং প্রতিটি ওয়াগনে ৪৩ মেট্রিকটন আম পরিবহন করা যাবে।

এদিকে, রহনপুর রেলস্টেশন মাষ্টার মির্জা কামরুল হাসান জানান, প্রথম দিন রহনপুর থেকে ১২১ ক্যারেটে ৩০২৫ কেজি এবং চাঁপইনবাবগঞ্জ স্টেশন মাষ্টার ওবায়দুল্লাহ জানান, প্রথম দিন ২১০ ক্যারেটে ৪৬২০ কেজি আম নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ম্যাংগো স্পেশাল ট্রেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102