ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তৃতীয় ধাপের পরীক্ষা পেছালো প্রাথমিকে শিক্ষক নিয়োগের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৫৬ বার পঠিত

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৭ মে অনুষ্ঠিতব্য পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে। তবে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা যথাসময়ে হবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘৪৪তম বিসিএস পরীক্ষার্থীদের একটি বড় অংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী পরীক্ষাতেও অংশ নেবে। তাই পরীক্ষা পেছানো হয়েছে।’

দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ২২ এপ্রিল শুরু হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ২০ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা ২৭ মে’র পরিবর্তে ৩ জুন অনুষ্ঠিত হবে।

পরীক্ষা উপলক্ষে আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম উপস্থিত থাকবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102