ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

কুষ্টিয়ায় তৃতীয় লিঙ্গের দুই গ্রুপে বিরোধ হয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে থানায় জড়ো হয় তারা। পরে সমঝোতা হয়েছে থানায়। পুলিশ বলেছে, পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে ডাকা হয় তাদের। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর ১টায় সেখানে জড়ো হওয়া দুই শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষদের মিলিয়ে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান।

মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা বলেন, সম্প্রতি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহের তৃতীয় লিঙ্গের মানুষ দুটি গ্রুপে বিভক্ত হয়। এর মধ্যে নয়ন তারা নামে একজন তার দলবল নিয়ে কিছুদিন আগে অন্য গ্রুপে মিশে যায়। তৃতীয় লিঙ্গের নাহিদ অভিযোগ করেন, তারা শক্তিশালী হয়ে আমাদের এলাকায় টিকতে দিচ্ছে না, বাড়ি-ঘর ভাঙচুর করেছে। তারপর ওরাই আবার থানায় অভিযোগ করেছে। শেষ পর্যন্ত আমরাও থানায় অভিযোগ করি।

দুই গ্রুপের মধ্যে অর্থ আদায়ের জন্য এলাকার দখল নিয়েও দ্বন্দ্ব রয়েছে। এসব নিয়ে কথা বলার জন্য মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে মিরপুর থানায় দুই পক্ষকেই আসতে বলে পুলিশ।

থানায় দুই শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ জড়ো হলে সেখানে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। তাদের দুই পক্ষের নেতাদের কথা শুনে এলাকা ভাগাভাগি করে দেন। মিলিয়ে দেন দুই পক্ষকেই। দুই পক্ষই খুশি হয়েছেন। তারা আর কোনো বিরোধে জড়াবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানিয়েছেন মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102