ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তৃপ্তির সঙ্গে রসায়ন, ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন ভিকি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১২৪ বার পঠিত

সামাজিকমাধ্যমে এখন আলোচনায় কেন্দ্রে ভিকি কৌশল ও তৃপ্তি দিমরির গান ‘জানম’। এই জুটির রসায়ন উত্তাপ ছড়িয়েছে।

এর আগে এত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি ভিকিকে।
তৃপ্তির সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য দেখে ভিকিকে তাই অনেকের প্রশ্ন, ‘ক্যাটরিনা বৌদি এ সব জানেন? আপনাদের মধ্যে সব ঠিক আছে?’ এই আলোচনার মধ্যেই স্ত্রী অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন ভিকি।

সম্পর্কের প্রতিটা মুহূর্ত কোমল হয় না। ওঠাপড়া লেগেই থাকে। ক্যাটরিনার সঙ্গে মান-অভিমান পর্বের বোঝাপড়া নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মতামত জানালেন ভিকি। অভিনেতার কথায়, যাই হয়ে যাক, পরস্পরের হাতটা ধরে থাকতে হবে। সম্পর্কে খারাপ সময় এলে আমাদের দু’জনকেই তা কাটিয়ে উঠতে হবে। মনে রাখতে হবে, আমরা সব সময় পরস্পরের জন্য আছি।

ক্যাটরিনাকে বিয়ে করার পরে জীবনে কী কী বদল এসেছে? প্রশ্নের উত্তরে ভিকি জানান, তিনি ক্যাটরিনাকে বিয়ে করে সুখী। অভিনেতা বলেন, আমি সত্যি সৌভাগ্যবান কারণ ক্যাটরিনা আমার জীবনে বহু সুন্দর বিষয় এনেছে। প্রতিদিন সকালে উঠে মনে হয়, আমি আজ আরও ভালো একটা মানুষ হয়ে উঠতে পেরেছি এবং তা ওর জন্যই। সম্পর্কের জন্য ও অনেক কিছু করেছে।

গেল কয়েক মাস ধরে বলিউডে গুঞ্জন, ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা? দীর্ঘদিন লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মুম্বাই ফিরেছেন তিনি। ভিকিকেও তার আসন্ন সিনেমা ‘ব্যাড নিউজ়’র প্রচার অনুষ্ঠানে জিজ্ঞেস করা হয়, কবে আসবে সুখবর? উত্তরে ভিকি জানান, সঠিক সময় এলে সকলেই সুখবর জানতে পারবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102