ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তেঁতুলিয়ায় ছোট ভাইয়ের হাতে খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

ছোট ভাই ফিরোজ হোসেনের (৩২) ছুরিকাঘাতে বড় ভাই রবিউল আলম (৪২) নিহত হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত মঙ্গলবার দিবাগত রাতে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের লালগছ এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ জানায়, ঘাতক ফিরোজ কয়েকদিন আগে বাজার থেকে একটি ধারালো ছুরি কিনে বাড়িতে নিয়ে যায়। নিহত রবিউল পঞ্চগড় পৌরসভাধীন ইসলামবাগের বাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের বাড়ি লালগছ এলাকায় যায়। পরে রাতে রবিউল তার ছোট ভাই ফিরোজকে কোনো এক কারণে শাসন করলে ফিরোজ জমি সংক্রান্ত বিরোধ টেনে ঘর থেকে ধারালো ছুরি বের করে রবিউলকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। রবিউলের চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে দেখে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে পড়ে আছে। স্বজন ও প্রতিবেশীরা দ্রুত রবিউলকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা. কাউসার আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ছোট ভাই ফিরোজের ছুরির আঘাতে বড় ভাই রবিউলের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, ফিরোজ তার ভাইকে হত্যা করে পালিয়ে গেছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102