ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তেজগাঁওয়ের বিস্ফোরণ বিস্ফোরক দ্রব্য থেকে নয় : সিটিটিসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৭ বার পঠিত

রাজধানীর তেজগাঁও এলাকায় একটি ভবনের তিন তলায় বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এ বিস্ফোরণ বিস্ফোরক দ্রব্য থেকে হয়নি বলে ধারণা করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শুক্রবার (১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির উপ-পুলিশ কমিশনার আব্দুল মান্নান।

তিনি বলেন, তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকার একটি বাসায় ঘটে যাওয়া বিস্ফোরণে বিস্ফোরক দ্রব্য জাতীয় কিছুর সন্ধান পাওয়া যায়নি। বিস্ফোরণের ঘটনাটি অন্য কোনো কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আহতদের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এর আগে শুক্রবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকার ২৭/এ পূর্ব তেজতুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ ঢাকা পোস্টকে নিশ্চিত করেন। এই ঘটনায় ২ জন শিক্ষার্থী আহত হয়েছে।

আহতরা হলেন ইয়াসিন ও জিতু। এর মধ্যে ইয়াসিনের ৫০ শতাংশ ও জিতুর ৬৪ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102