ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তেলবাহী ট্রেন লাইনচ্যুত: ৫ সদস্যের কমিটি গঠন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। সিলেটের ফেঞ্চুগঞ্জের কাছাকাছি বরমচাল এবং মাইজগাঁও স্টেশনের মাঝখানে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাত ১২ টায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়।

এতে ট্রেনের ২০ টি বগির মধ্যে ১০ টি বগি লাইনচ্যুত হয়। তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় পর্যায়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. খায়রুল কবিরকে আহ্বায়ক করে করা এ কমিটির অন্য সদস্যরা হলেন- বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) রেজাউল আলম সিদ্দিকী, বিভাগীয় প্রকৌশলী-২ মো. সুলতান আলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) সুজিত মজুমদার এবং বিভাগীয় সংকেত ও টেলিকম প্রকৌশলী মো. মোস্তফা কামাল। আগামী তিন কর্মদিবসের মধ্যে এ কমিটিকে দুর্ঘটনা তদন্তের রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পরে সকালে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন উদ্ধার কাজে অংশগ্রহণ করে এবং এখন পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজ রাতের মধ্যেই লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102