ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তেল-চিনির মূল্যবৃদ্ধির খেলা বন্ধ করুন: ন্যাপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৫৩ বার পঠিত

বাজারে সয়াবিন তেল ও চিনির সংকট চলছে। এমন পরিস্থিতিতে জনগণের স্বার্থের কথা বিবেচনা না করে নিত্যপ্রয়োজনীয় পণ্য দুটির মূল্যবৃদ্ধির নোংরা খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া।

তারা বলেছেন, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা বৃদ্ধি ও প্যাকেটজাত প্রতিকেজি চিনির দাম ১৩ টাকা বৃদ্ধি জনজীবনকে দুর্বিষহ করে তুলবে।

শুক্রবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, সয়াবিন তেল ও চিনির মূল্যবৃদ্ধির যে সিদ্ধান্ত, তা অনৈতিক ও জনস্বার্থবিরোধী। অবস্থা দেখে মনে হয় দেশের ভোজ্যতেল ও চিনির বাজারে ব্যবসায়ীদের রামরাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে।

নেতারা বলেন, দেশে দফায় দফায় বাড়ছে ভোজ্যতেল ও চিনির দাম, যা জনগণের ওপর নির্যাতন ছাড়া কিছুই না। বর্তমানে যে দাম আছে, সেটাই সাধারণ মানুষের নাগালের বাইরে। অথচ ব্যবসায়ীরা দাম আরও বাড়ানোর জন্য সক্রিয় হয়ে উঠেছেন। দেশের ইতিহাসে সয়াবিন তেল ও চিনি এখন সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার মূল্যবৃদ্ধি নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জন্য চাপ তৈরি করবে।

তারা বলেন, অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে সাধারণ মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে। অথচ বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ জনগণের চোখে পড়েনি। সরকারের দুর্বল মনিটরিংয়ের কারণে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ইঙ্গিত পেলেই উৎপাদন ও সরবরাহকারীরা পণ্যের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কাটায় ব্যস্ত হয়ে পড়ে।

বাংলাদেশ ন্যাপের নেতারা ভোজ্যতেল ও চিনির বাজার সহনীয় পর্যায়ে রাখতে আমদানিকারকদের দুই পর্যায়ে ভ্যাট অব্যাহতি, অগ্রিম কর প্রত্যাহার এবং সরবরাহ ও খুচরা পর্যায়ে কমিশন যৌক্তিক করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান। তারা বলেন, ব্যবসায়ীরা যেন সুযোগ নিয়ে ইচ্ছামতো মূল্যবৃদ্ধির করতে না পারে সেদিকেও কঠোর নজরদারি করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102