ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তেহরানে হামলায় হামাস প্রধান হানিয়া নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৮১ বার পঠিত

ইরানের রাজধানী তেহরানে হামলায় নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরসিজি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসমাইল হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন, সেখানে তিনি এবং তার একজন দেহরক্ষী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে অবসস্থান করছিলেন।

হানিয়েহকে কীভাবে হত্যা করা হয়েছিল সে সম্পর্কে কোনও বিশদ বিবরণ দেয়নি আইআরজিসি, তারা বলেছে হামলার তদন্ত চলছে।

হানিয়ার মৃত্যুতে হামাস এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেছে, তেহরানে বিশ্বাসঘাতক জায়নবাদীদের হামলায় ভাই, নেতা, শহীদ, আন্দোলনের প্রধান মুজাহিদ ইসমাইল হানিয়াহ মৃত্যুতে ইসলামী প্রতিরোধ আন্দোলনের অংশ হামাস আমাদের মহান ফিলিস্তিনি জনগণ, আরব ও ইসলামি জাতি এবং বিশ্বের সমস্ত মুক্ত মানুষের কাছে শোক প্রকাশ করছি।

হানিয়া ২০১৯ সালে গাজা ছেড়ে কাতারে বসবাস শুরু করেছিলেন। বর্তমানে গাজার শীর্ষস্থানীয় হামাস নেতা হলেন ইয়াহিয়া সিনওয়ার।

এই হত্যাকাণ্ডটি গাজার জনগণের জন্য গুরুত্বপূর্ণ কারণ তারা আশা করেছিল হানিয়া আলোচনার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির ব্যবস্থা করবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102