ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘তোকে আজ খুন করবো, তোর কোন বাবা আছে ডাক’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

বছরের প্রথম দিনেই সহকর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম এমএম নাসিমুজ্জামান। তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক।

শুক্রবার (০১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বাগান পরিচর্যাকালে পূর্ব শত্রুতার জের ধরে তিনি আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে প্রথমে গালাগাল ও পরে হত্যার হুমকি দেন বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষকের।

পরে বেলা সাড়ে ৫টায় ভুক্তভোগী শিক্ষক আলতাফ হোসাইন জীবনের নিরাপত্তা চেয়ে ইবি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জিডি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার মেঘনা ভবনের সামনে পূর্ব শত্রুতার জেরে সহকারী প্রক্টর নাসিমুজ্জামান আলতাফ হোসেনকে হত্যার উদ্দেশে লাঠি নিয়ে তেড়ে আসেন। এ সময় তিনি আলতাফ হোসেনকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ‘তোকে আজ খুন করবো, তোর কোন বাবা আছে ডাক’ বলে হুমকি দিতে থাকেন।
জিডিতে আলতাফ হোসেন আরো উল্লেখ করেন, ভবনের বিভিন্ন কাজে অন্যায়ভাবে সুবিধা নিতে না পারা এবং ভবনের পেছনে ফাঁকা জায়গায় বাগান করা নিয়ে অন্যায়ভাবে প্রাধান্য বিস্তার করতে না পারার ক্ষোভে তার ওপর বিভিন্নভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন নাসিমুজ্জামান।

আবাসিক শিক্ষকদের অভিযোগ সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর ভগ্নিপতি ও বিভাগের সিনিয়র অধ্যাপক ড. জাকারিয়া রহমানের পৃষ্ঠপোষকতায় ক্যাম্পাসে ও আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছেন অভিযুক্ত নাসিম।

ভুক্তভোগী শিক্ষক আলতাফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘তিনি এর আগেও আমাকে বিভিন্নভাবে হেনস্তা করার চেষ্টা করেন। আমি সম্মানার্থে বিষয়টি এড়িয়ে গিয়েছিলাম। আজ তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন ও মেরে ফেলার হুমকি দেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় জিডি করেছি। প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানচ্ছি।’

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক নাসিমুজ্জামান বলেন, ‘আমি কাউকে প্রাণনাশের হুমকি দিতেই পারি না। এটা আমার বৈশিষ্টতেও নাই। আলতাফকেতো আমি এসব বলতেই পারি না। ওর সাথে আমার কোনো শত্রুতাও নেই। হয়তো সে আমাকে ভুল বুঝেছে।’

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভুক্তভোগী শিক্ষক জিডি করেছেন। আমরা কোর্টে পাঠাবো। কোর্ট অনুমুতি দিলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। এটা অপ্রত্যাশিত। ভিসি স্যার নির্দেশ দিয়েছেন সবার সহাবস্থানের জন্য। আগামীকাল ক্যাম্পাসে এসে বিষয়টি নিয়ে উভয়ের সঙ্গে কথা বলবো।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। প্রক্টরের সঙ্গে কথা বলেছি আমি। তিনি আগামীকাল বিষয়টি নিয়ে বসবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102