ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ত্রাণের জন্য হাহাকার, মানুষের প্রতি খেয়াল নেই সরকারের: নুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ত্রাণের জন্য হাহাকার, খাবারের জন্য হাহাকার করছে মানুষ। সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। গণমাধ্যমসহ সবকিছুকে পদ্মা সেতু নিয়ে ব্যস্ত রেখেছে সরকার।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘বন্যা, খরা ও পরিবেশ বিপর্যয় রোধে সরকারের ব্যর্থতা ও উদাসিনতার’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, মানুষ খাবারের জন্য হাহাকার করছে, সেদিকে সরকার কর্ণপাত না করে গণমাধ্যমসহ সব কিছুকে ব্যস্ত রেখেছে পদ্মা সেতু নিয়ে। আমরা বারবার বলেছি, অবশ্যই পদ্মা সেতু আমাদের গর্বের প্রতীক। আমরা অবশ্যই পদ্মা সেতুর পক্ষে। কিন্তু এটা নিয়ে সরকার এত অতিকথন করেছে, যা নিয়ে দেশের মানুষ বিরক্ত হচ্ছে।

তিনি বলেন, আপনারা দেখেছেন দুই মাস ধরে টাকা-পয়সা খরচ করে প্রস্তুতি নিয়ে, কলেজ-বিশ্ববিদ্যালয়, সরকারি অফিসকে নির্দেশনা দিয়ে তারা ১০ লাখ মানুষকে নিয়ে একটা মহোৎসব করতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্য সেখানে ১ লাখ লোকও হয়নি। এ সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তাদের উপস্থিতি এ জানান দেয়।

এ সময় প্রতিবাদ সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণঅধিকার পরিষদের সদস্য যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102