ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ত্রাণ দিতে সিলেটে স্বামীসহ মাহি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৪৪ বার পঠিত

বন্যার্তদের পাশে দাঁড়াতে স্বামী রাকিব সরকারকে সঙ্গে নিয়ে এবার সিলেটে পথে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। বুধবার (২২ জুন) দিবাগত রাতে কন্টিনারে করে প্রায় ৫ হাজার মানুষদের জন্য ত্রাণ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হন তারা।

এ বিষয়ে মাহির স্বামী রাকিক সরকার বলেন, আমাদের ক্ষুদ্র আয়োজনে বানভাসিদের জন্য শুকনো খাবার নিয়ে যাচ্ছি সুনামগঞ্জে। জেলার যেসব গ্রামে এখনো ত্রাণ পৌঁছায়নি, সেসব স্থানে নিজ হাতে ত্রাণ দেওয়ার পরিকল্পনা করেছি।

তিনি আরও বলেন, আমরা আপাতত পাঁচ হাজার বানভাসি মানুষের জন্য খাবার নিয়ে যাচ্ছি। এখানে সরকার, প্রশাসন, সেনাবাহিনীর লোকজন কাজ করছে। অনেকেই ব্যক্তি উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। মানুষ এখানে সত্যি অনেক কষ্ট করছে। তিনি সবাইকে নিজ নিজ জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

এর আগে ফেসবুক লাইভে এসে মাহি সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। কীভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা যায় সে বিষয়েও ভক্তদের কাছে পরামর্শ চান তিনি।

বুধবার রাতে ফেসবুকে ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লেখেন, ‘আমরা যাচ্ছি’।

ছবিতে দেখা যায়, ২২ জনের একটি টিমে সঙ্গে ব্যানার হাতে মাহি ও তার স্বামীকে দাঁড়িয়ে আছে। প্রায় সবাই একই ধরের টি-শার্ট পরেছেন।

উল্লেখ্য, সিলেট বিভাগে ভয়াবহ বন্যা দেখা দিলে নানা শ্রেণি-পেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। শোবিজ অঙ্গনের অনেক তারকাও তাদের পাশে দাঁড়িয়েছেন। এর আগে বন্যাকবলিত মানুষদের জন্য চিত্রনায়ক অনন্ত জলিল, খল-অভিনেতা ডিপজল ও শিল্পী সমিতির পক্ষ থেকে ত্রাণ পাঠাতে দেখা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102