ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আজ টাইগারদের টিকে থাকার লড়াই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৪১ বার পঠিত

ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রবিবার স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে টিকে থাকার মিশনে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিব বাহিনীর সামনে। পাশাপাশি এমন ম্যাচে নিজেদের উন্নতিও ফুটিয়ে তুলতে মরিয়া সোহান-লিটনরা। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।

দীর্ঘ ভ্রমণ ক্লান্তির জন্য পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন। নিউজিল্যান্ড কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে শনিবার (৮ অক্টোবর) অনুশীলন করেছেন টাইগার অধিনায়ক সাকিব। তার অন্তর্ভুক্তিতে নিঃসন্দেহে দলের ব্যাটিং ও বোলিং-উভয় বিভাগেই শক্তি বাড়বে। টাইগার অধিনায়কের অন্তর্ভুক্তিতে স্বাগতিক ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে ম্যাচে সাজঘরে বসে থাকবেন কে?

কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ম্যাচে টাইগারদের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন জাতির এই টি-২০ টুর্নামেন্টে দল যাচাই-বাছাই করতে আজ সৌম্য সরকারকে দেখা যেতে পারে ওপেনার হিসেবে। ওপেনিং জুটিতে রান হচ্ছে না বলে টিম ম্যানেজমেন্ট মেক-শিফট ওপেনার খেলাচ্ছে। কিন্তু মেহেদী হাসান মিরাজ কিংবা সাব্বির রহমানরা আস্থার প্রতিদান দিতে পারছেন না। তাই ছন্দে না থাকার পরও হার্ড ও বাউন্সি উইকেটে ভালো খেলার রেকর্ডস রয়েছে বলে নিয়ে গেছেন সৌম্যকে। আজ একাদশে তাকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।
অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ। তার আগে শেষ বেলার প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। টুর্নামেন্টে এর মধ্যে বাংলাদেশ খেলে ফেলেছে একটি ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে হেরেছে ২১ রানে। আজকের প্রতিপক্ষ উইলিয়ামসন বাহিনীও হেরেছে বাবর আজমের পাকিস্তানের কাছে ৬ উইকেটে। যে নতুন পরিকল্পনায় শ্রীধরন শ্রীরাম দল নিয়ে এগোচ্ছেন, তার ছিটেফোঁটা দেখা যায়নি পাকিস্তান ম্যাচে। শুধু ইতিবাচক মানসিকতায় ব্যাটিং করেছেন লিটন দাস ও ইয়াসির আলী রাব্বি। বাকিদের কেউই খোলস ভেঙে বেরোতে পারেননি। তাসকিন আহমেদ ও নাসুম পরিকল্পিত বোলিং করেছেন। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে আজ পাকিস্তান ম্যাচের ভুলগুলো শুধরে নিতে চান নুরুল হাসান সোহান।

তিনি বলেন, পাকিস্তান ম্যাচে বোলাররা ভালো বোলিং করেছে। তবে এখানেও কিছু জায়গায় উন্নতি করতে হবে। ব্যাটিংয়ে আমরা মাঝের ওভারগুলোয় দ্রুত উইকেট হারিয়েছি। এদিকে খেয়াল রাখতে হবে। লিটন ও রাব্বি ভালো ব্যাট করেছে। আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। আমরা সেটির অপেক্ষায় আছি। পরের ম্যাচগুলোর জন্য আমাদের কিছু জায়গায় উন্নতি প্রয়োজন। সামনে বিশ্বকাপ। কিছু জায়গায় উন্নতি করতে পারলে বিশ্বকাপে আমাদের ভালো করতে সহায়তা করবে।

গত টি-২০ বিশ্বকাপ থেকে ছন্দহীন ক্রিকেট খেলছে টাইগাররা। এক-দুটি জয় ছাড়া বাকি ম্যাচগুলোতে হেরেছে লড়াই ছাড়া। তলানিতে নামতে থাকা গ্রাফের উন্নতিতে থিঙ্কট্যাঙ্কে পরিবর্তন এনেছে ক্রিকেট বোর্ড। টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে টি-২০ স্পেশালিস্ট শ্রীরামকে। আক্রমণাত্মক মেজাজের জন্য নেতৃত্বেও বদল এসেছে। নতুন নেতৃত্বে পরিবর্তনের পরিকল্পনায় ফলাফলের চেয়ে ইতিবাচক মানসিকতার ক্রিকেটকে প্রাধান্য দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। সেই মানসিকতায় অংশ নেয় এশিয়া কাপে। কিন্তু গ্রুপ পর্বের ব্যারিয়ার টপকাতে পারেনি। যদিও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুইটি টি-২০ ম্যাচ জিতেছে। যা চলতি বছরে প্রথম সিরিজ জয়। সেই আত্মবিশ্বাস নিয়ে ক্রাইস্টচার্চে তিন জাতির টুর্নামেন্ট খেলছে।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের উইকেটের আচরণ ছিল ব্যাটিং সহায়ক। সেই উইকেটে পাকিস্তানকে ২০ ওভারে ১৬৭ রানে আটকে রাখে। ব্যাটিং ব্যর্থতায় টাইগারদের সংগ্রহ ছিল ১৪৬ রান। ইয়াসির ও লিটন ছাড়া আর কোনো ব্যাটারই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে ব্যাটিং করতে পারেননি। লিটন ৩৫ রানের ইনিংস খেলেন ২৬ বলে। আফিফ ২৫ রান করেন ২৩ এবং শেষ দিকে ইয়াসির আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২১ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন। আজ ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সাকিবের নেতৃত্বে কতটা ইতিবাচক ক্রিকেট খেলে, সেটাই দেখার বিষয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102