ads
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ত্রিশালে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ’লীগ থেকে ৫ নেতাকর্মী বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৫ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশালে তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রতিপক্ষ দলেরই বিদ্রোহী প্রার্থীরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় ৫ নেতাকর্মীকে বহিষ্কার করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।

জানা যায়, দলীয় পদে থেকে বিদ্রোহী প্রার্থী হওয়া ও প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ৫ নেতা কর্মীকে বহিষ্কার করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।

বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ, কানিহারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল, আমিরাবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা কৃষকলীগের সদস্য আনিছুর রহমান ভুট্রো, বইলর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যানের ছেলে মশিউর রহমান শাহানশাহ দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে দলের সিদ্ধান্ত অমান্য ও শৃংখলা ভঙ্গ করায় সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম নৌকা প্রতীকের বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় তাকে বহিষ্কার করা হয়।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান করে নির্বাচনে অংশগ্রহণ করায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটি ও প্রার্থীদের পক্ষ থেকে উপজেলা কমিটির কাছে আবেদনের প্রেক্ষিতে উপজেলা কমিটির সুপারিশক্রমে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগে এই বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে দলীয় সভানেত্রীর কাছে প্রেরণ করে। এ ব্যাপারে যারা দলের বিপক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

#বিডি২৪লাইভ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102