ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

থাইল্যান্ডে নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩৯ বার পঠিত

থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে, এছাড়া আহত হয়েছেন আরও ৩৫ জন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত নাইট ক্লাবটিতে আগুন ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।

থাই পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। বলা হয়েছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে অবস্থিত থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের একটি নাইটক্লাবে বৃহস্পতিবার আগুন লেগে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

কর্নেল উত্তিপং সোমজাই রয়টার্সকে ফোনে জানান, নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা সবাই থাই নাগরিক। এদিকে, ব্যাংকক পোস্ট জানিয়েছে, অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৪ জন। আহত হয়েছেন আরও ৪১ জন।
সূত্র : রয়টার্স ও সিএনএন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102