ads
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

থানাহাজতের ছবি ভাইরাল: কনস্টেবল ক্লোজড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৩৪ বার পঠিত

বরিশালের কাউনিয়া থানাহাজতে শুয়ে থাকা আসামিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ার ঘটনায় কনস্টেবল মাসুমকে ক্লোজড করা হয়েছে। প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। কনস্টেবল মাসুম মেট্রোপলিটন গোয়েন্দা শাখায় কর্মরত।

বুধবার (১৭ মে) রাতে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) তোতা মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে গ্রেফতার আসামিদের সঙ্গে সেলফি তোলায় কাউনিয়া থানার এসআই সাইদুল হককে ক্লোজড করা হয়।

মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহমেদ মান্নাকে গ্রেফতারের পর সেলফি তোলেন সাইদুল হক। থানাহাজতে রইজ আহমেদ মান্নাসহ গ্রেফতারকৃতদের শুয়ে থাকার ছবি ছড়িয়ে দেওয়ায় ক্লোজড হন মাসুম। মান্না আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি ও মারধরের অভিযোগে ১৩ সহযোগীসহ কারাগারে রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102