ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

থানায় আগত নারী ও শিশুর প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে- বগুড়া পুলিশ সুপার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) বলেছেন, লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুলিশ সদস্যদের আরো বেশী সচেনতন ও যত্নশীল হতে হবে। থানায় আগত সেবাগ্রহীতা সকলের সাথে বিশেষ করে নারী ও শিশুর প্রতি শতভাগ সহযোগিতাপূর্ণ মনোভাব রেখে সর্বদা সংবেদনশীল আচরণ করতে হবে।
রবিবার বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জেলা পুলিশের আয়োজনে এবং ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় “ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ফর পুলিশ অফিসার্স অন এসওপি টু প্রিভেন্ট জিভিবি” শীর্ষক লিঙ্গ সহিংসতা প্রতিরোধে আরো শক্তিশালীভাবে কাজ করতে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধিতে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। অনুষ্ঠানে এসপি আলী আশরাফ আরো বলেন, সারা বাংলাদেশে বগুড়াতেই প্রথম একযোগে জেলার ১২টি থানায় অবস্থিত নারী ও শিশু হেল্প ডেস্কের মাধ্যমে সেবাপ্রদানে ব্যাপক ইতিবাচক সাড়া মিলেছে এবং উপকৃত হয়েছে হাজারো সেবাগ্রহীতা। বাংলাদেশ পুলিশের কর্ণধার আইজিপি ড. বেনজীর আহম্মেদের নেতৃত্বে সেবা প্রদানে বগুড়ায় পুলিশিং কার্যক্রম আরো আন্তরিক ও জনবান্ধবকরণের মাধ্যমে সকলকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। সেক্ষেত্রে থানায় আগত সেবাগ্রহীতাদের সেবা প্রদানে কোন গাফিলতি হলে তা সহ্য করা হবেনা মর্মে হুশিয়ারীও দিয়েছেন এই কর্মকর্তা। ইউএনএফপিএ’র বগুড়া জেলা প্রতিনিধি তামিমা নাসরিনের পরিচালনায় কর্মশালায় পর্যায়ক্রমে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মোতাহার হোসেন (ডিএসবি), রফিকুল আলম (ইন-সার্ভিস) এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন প্রমুখ। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার ১২টি থানার নারী ও শিশু হেল্প ডেস্কের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত পুলিশ কর্মকর্তা ও সদস্য অংশগ্রহণ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102