ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

থানা কোয়ার্টারে এসআইয়ের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানী থানা কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক উপপরিদর্শক (এসআই)। মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোরে থানা কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

নিহত রোকোনুজ্জামান (২৫) রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোরে থানা কোয়ার্টারের সিঁড়ির কাছে রডের সাথে তাকে ঝুলে থাকতে দেখেন নুরুল আনোয়ার নামের অপর এক এসআই। এ সময় তিনি সকলকে সংবাদ দেন বলে এসআই আলমগীর কবীর জানিয়েছেন। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে এসআই আলমগীর কবীর আরও জানান, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তারা সেটা বুঝতে পারছেন না। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102