ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

থ্রি-হুইলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মে, ২০২২
  • ৩৩ বার পঠিত

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে থ্রি-হুইলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরেক বন্ধু সুমন।

তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩ মে) দিনগত রাত ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের শাহপরান সড়কের বাসিন্দা শাহজাহান মৃধার ছেলে নীরব (২৫) এবং একই এলাকার নাছির হাওলাদারের ছেলে লিমন (২০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নীরব তার মোটরসাইকেলে দুই বন্ধু লিমন ও সুমনকে নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথে কাঠেরঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি আলফা (থ্রি-হুইলার) তাদের মোটরসাইকেলটিকে (বাইক) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নীরব নিহত হন। এসময় আহত হন লিমন ও সুমন। এ অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিমনও মারা যান।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু এর আগেই নিহত‌ দু’জনকে এবং আহত যুবককে উদ্ধার করে বরিশালে নেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102