ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দক্ষিণাঞ্চলের ৫ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৪ বার পঠিত

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৫ জেলা থেকে রাজধানীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার সকাল ৬টা থেকে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর থেকে ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল করছে না। এতে পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গেও রাজধানীর বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে মোট চার দিন বরিশালে দূরপাল্লা রুটের বাস চলাচল বন্ধ হলো।

ঢাকা রুটে বাস বন্ধের পূর্ব ঘোষণা না থাকায় যাত্রীরা বিপাকে পড়েছেন। ঢাকামুখী যাত্রীদের বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে।

ঢাকা রুটে বাস চলাচল বন্ধের সত্যতা নিশ্চিত করে বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাশরেক বাবলু জানান, বৃহত্তর ফরিদপুরের বাস মালিক-শ্রমিকরা শুক্র ও শনিবার ৩৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট আহ্বান করেছে। বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে ঢাকা রুটের বাসগুলো ফরিদপুরের ভাঙ্গা মোড় অতিক্রম করতে হয়। পরিবহণ ধর্মঘট থাকায় ওই জেলার সড়কপথে বাস চলাচল করতে দেবেন না ফরিদপুরের পরিবহণ মালিক-শ্রমিকরা। তাই দক্ষিণাঞ্চলের সব জেলা থেকে রাজধানীর যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

বরিশাল-ঢাকা রুটের ইলিশ পরিবহণের চালক মো. ফিরোজ জানান, রাজধানীর সঙ্গে বাস চলাচল শুক্র ও শনিবার বন্ধ থাকবে।

উল্লেখ্য, শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ সমাবেশ কেন্দ্র করে ফরিদপুরে বাসসহ সব ধরনের যান্ত্রিক যানবাহন শুক্র ও শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। গত শনিবার বরিশাল বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে দুই দিন একইভাবে বরিশালে বাসসহ সব ধরনের যান্ত্রিক যানবহন বন্ধ রাখা হয়েছিল।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102