ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দক্ষিণ আফ্রিকায় দুর্ঘটনায় ৮ বাংলাদেশি আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার নর্দার্ন ক্যাপের প্রদেশের ফ্রাইবার্গ অঞ্চলের হাইওয়ে রোডে মারসিডিস গাড়ি অ্যাক্সিডেন্টে চট্টগ্রামের রাউজানের ইব্রাহীম আহমেদ ও তার ছেলে যাইয়ান আহমেদ, ফেনীর দাগনভুঞার কাজী বোরহান উদ্দিন, সাইফুল ইসলাম, ইলিয়াস মামুন, গাজীপুরের আসলাম উদ্দিন, কুষ্টিয়ার জামান মণ্ডল, মেহেরপুরের রাসেদুল ইসলাম রন্টুসহ ৮ বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, ১৪ ফেব্রুয়ারি রাত ৮টায় ফ্রাইবার্গ অঞ্চলের ক্রুমান শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ফ্রাইবার্গ হাইওয়ে রোড়ে তাদের প্রাইভেট গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। বৃষ্টিতে রোড়ের একপাশে পানি এবং রোড় পিচ্ছিল থাকায় সামনের বিপরীত দিক থেকে ওভারস্পিডে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় আফ্রিকানের একটি গাড়ি এসে তাদের গাড়িকে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি ধাক্কা খেয়ে রোড়ের পাশে গিয়ে পড়ে।

গাড়িতে থাকা ৮ বাংলাদেশির ৪ জনই গুরুতর আহত হয়েছেন। যাইয়ান আহমেদ (৫) নামে শিশুটির আজ ৫ম জন্মদিন। তার পিতা ইব্রাহীম আহমেদেরও তেমন কোনো সমস্যা হয়নি, তারা বাবা-ছেলে ভালো আছেন।

অপরদিক থেকে আসা নিয়ন্ত্রণহীন গাড়িতে ৩ জন শিশু বাচ্চাসহ ৪ জন স্থানীয় আফ্রিকান নাগরিক ছিলেন। তাদের তেমন সমস্যা হয়নি।

এ সময় আইএফএ কেন্দ্রীয় মনিটরিং সেলের ইনচার্জ মো. মোশাররফ হোসাইনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সযোগে ৪ বাংলাদেশিকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আহত বাংলাদেশিদের জন্য সবার দোয়া চেয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102