ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আহত আরেক বাংলাদেশির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৫ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গত শুক্রবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত আনিসুল হক মিলন নামে আরেক বাংলাদেশি চিকিৎসাধীন মারা গেছেন।

নিহত আনিসুল হক মিলন ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝিবাড়ির বাহার মিয়ার ছেলে।

এ নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় একই গাড়িতে থাকা সাতজনের মধ্যে মিলনসহ ৬ জনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আনিসুল হক মিলন স্থানীয় জর্জ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিন দিন চিকিৎসাধীন থেকে সোমবার বিকাল ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে মারা গেছেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মো. ইসমাইল, দাগনভূঞা উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের রাজু আহমেদ, জায়লস্কর ইউনিয়নের মোস্তফা কামাল পুপেল, সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের আবুল হোসেন ও তার সন্তান নাহিদ হোসেন।

এদের মধ্যে একমাত্র আহত নাহিদ আহমেদ আশঙ্কামুক্ত হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে গত রোববার রাতে বাসায় ফিরেছেন। নাহিদের দেশের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

এ ঘটনায় দেশটিতে বসবাস করা বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102