ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার জন্য সুদিন আসছে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার জন্য সুদিন আসছে। পদ্মা সেতু চালু হলে এই অঞ্চল দ্রুত উন্নয়ন হবে। এগিয়ে যাবে কয়েক ধাপ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে, বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগণনা-২০২১ উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, এক বছরের মধ্যে পদ্মা ও পায়রা সেতুর কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য নতুন দিগন্ত উন্মোচন হবে। উন্নয়নে পাল্টে যাবে এই এলাকার চিত্র। ভাঙ্গা থেকে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেল প্রকল্প অনুমোদন হয়ে আছে। পায়রা বন্দরের প্রয়োজনেই রেললাইন হতে হবে। এছাড়া মহাসড়কগুলো ফোর লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেয়া হয়েছে। দিন দিন দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, ২০০৯ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিলো ৯ বিলিয়ন ডলার। বর্তমানে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৪২ বিলিয়ন ডলারে। মাথাপিছু আয় ছিলো ৬শ’ ডলার। এখন মাথা পিছু আয় ২ হাজার ডলার। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে বলে বক্তব্যে বলেন তিনি।

বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনসা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জনশুমারি ও গৃহ গণনা-২০২১ এর প্রকল্প পরিচালক কবির উদ্দীন আহাম্মদ এবং পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102