ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দখল-লুটের মামলা, চান্দপুর ইউপি চেয়ারম্যান-মেম্বার সাময়িক বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩১ বার পঠিত

মামলায় আসামি হওয়ায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাফুজুর রহমান ও চার নম্বর ওয়ার্ডের মেম্বার শহীদুল হক উজ্জ্বলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কপি কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি), কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান ও মেম্বারের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করেন জেলা প্রশাসক। প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু এ চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলাটি আমলে নেওয়া হয়েছে, ফলে তাদের পক্ষে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বলে সরকার মনে করে।

ফলে চেয়ারম্যান মাফুজুর রহমান ও মেম্বার শহীদুল হক উজ্জ্বলের করা অপরাধমূলক কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ধারা ৩৪ (১) অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে সাময়িক বরখাস্ত করা হলো।

জানা গেছে, কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মঞ্জিলেরকান্দা গ্রামের আনোয়ার আলী ভূঁইয়ার বাড়িঘর ভেঙে দখল নিয়ে মালপত্র লুটপাট করা হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মাফুজুর রহমান ও মেম্বার শহীদুল হক উজ্জ্বলসহ ১৩ জনের নামে গত ১০ আগস্ট কিশোরগঞ্জের এক নম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের ৪(১)/৫ ধারায় মামলা দায়ের করেন ভুক্তভোগী আনোয়ার আলী ভূঁইয়া। গত ১১ সেপ্টেম্বর চেয়ারম্যান ও মেম্বারসহ নয়জন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ আফরোজা জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে বর্তমানে তারা জামিনে মুক্ত রয়েছেন।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরিয়ার বিন মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102