চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো.সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, চান্দগাঁও থানার মামলায় ৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো.সেলিম পলাতক ছিলেন। রোববার রাতে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাউজান থানায় সেলিমের বিরুদ্ধে ৫ বছরের সাজা পরোয়ানা রয়েছে।