ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দর্শনার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে সাফারি পার্ক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

দিনভর বিনোদনপ্রেমীদের পদচারণায় মুখরিত গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। বিভিন্ন বয়সী দর্শনার্থীরা বেশ খুশি উন্মুক্ত পরিবেশে পশুপাখি দেখে।
করোনাকালীন লকডাউনে হাঁপিয়ে ওঠা ভ্রমণ পিপাসুদের ভিড় যেন বেড়েই চলেছে। ২২৫ দিন করোনার কারণে বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক। বন্ধ থাকা সময়ের পর পার্কের সৌন্দর্য যেন বহু গুনে বেড়ে গেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় বেড়েই চলেছে দর্শনার্থীর সংখ্যা। লাইনে দাঁড়িয়ে জীবাণুনাশক ট্যানেল দিয়ে ভেতরে প্রবেশ করেন তারা। অরণ্যঘেরা সাফারি পার্কের সৌন্দর্য দেখতে করোনা ছুটিতে ছুটে এসেছেন প্রবাসী বিনোদনপ্রেমীরা ও শিশুরা।

পার্ক কর্তৃপক্ষ বলছে, করোনাকালীন বন্ধের সময়টা আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে পার্কের পশুপাখিদের জন্য। করোনা পরিস্থিতিতে লকডাউন দেয়ায় ভালো হয়েছে দাবি তাদের।

দেখা যায়, বন্ধুদের সাথে আড্ডায় দিনভর ব্যস্ত সময় পার করছে অনেকেই। তবে বিশাল বিস্তৃত এলাকা ঘুরে দেখার ক্ষেত্রে বাধ সাধে যোগাযোগ ব্যবস্থা।

এদিকে, যাতায়াত ব্যবস্থার উন্নতির লক্ষ্যে রাস্তা বর্ধিতকরণে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রসাশক এসএম তরিকুল ইসলাম।

পাঁচটি জোনে বিভক্ত বিশাল পার্কটি মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয়দিনই খোলা থাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102