ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দর্শনায় ভারত থেকে ফেরার সময় ডলারসহ যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩৯ বার পঠিত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে এক লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার ও ১০ হাজার ইউরোসহ এক যুবককে আটক করেছে চুয়াডাঙ্গা বিজিবি-৬।

শনিবার (৩ জুন) সকাল ১০টার দিকে দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ডলার ও ইউরোসহ শেখ তপনকে (২৬) আটক করা হয়। শেখ তপন ঢাকার যাত্রাবাড়ী এলাকার ভাঙ্গাপ্রেস গ্রামের শেখ জালাল উদ্দিনের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দর্শনা আইসিপির চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে ডলার আনা হবে— এমন তথ্যের ভিত্তিতে দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। সকাল ১০টায় আইসিপি চেক পোস্টে অবস্থানরত যাত্রী শেখ তপনের ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ট্রলি ব্যাগের বডির ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় এক লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার, ১০ হাজার ইউরো এবং একটি মোবাইল জব্দ করা হয়। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় এক কোটি ৬৫ লাখ টাকা।

এ ঘটনায় নায়েব সুবেদার আব্দুল জলিল বাদী হয়ে আটক পাচারকারীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেছেন। এছাড়া জব্দ করা বৈদেশিক মুদ্রা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102