ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দলকে শুভ কামনা জানিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন ক্রিকেটার সাকিব আল হাসান। রবিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় ঢাকা ত্যাগ করেন তিনি।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। বিমানবন্দরে সাকিবের সঙ্গে বেশ কয়েকজন সাংবাদিক কথা বলেন। কিন্তু কোনোভাবেই তিনি বলতে চাইলেন না যে, দেশে কবে ফিরবেন। সাকিব শুধু বলেন, ‘দেখা যাক।’

কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ওঠার আগে দেশের ক্রিকেটের জন্য শুভ কামনা জানিয়ে সাকিব বলেন, ‘খেলতে পারলে ভালো লাগতো। এখন আসলে কিছু করার নেই। দেখা যাক কী হয়। দলের জন্য শুভ কামনা।’
বোর্ড থেকে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন সাকিব। তাই তাকে নিউজিল্যান্ড সফরে দেখা যাবে না।

সাকিব ও শিশির ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন। ২০১৫ সালের ৯ নভেম্বর জন্ম নেয় তাদের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি। ২০২০ সালের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে জন্ম নেয় দ্বিতীয় কন্যা ইরাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102