ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দলবেঁধে ধর্ষণ: তিনদিনেও গ্রেপ্তার হয়নি কেউ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৬ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইলে কলেজ ছাত্রীকে অপহরণ পর দলবেঁধে ধর্ষণের তিনদিন পরও পাঁচ আসামির কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে একটি মহল সামাজিক যোগযোগ মাধ্যমে অপপ্রচার ও ভুক্তভোগী পরিবারকে সামাজিকভাবে নিগৃহ করার অভিযোগ করা হয়েছে। হাসপাতালে ভুক্তভোগীকে দেখতে গিয়ে সুবিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

গত সোমবার অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়া কলেজছাত্রীর খবর নিতে বৃহস্পতিবার হাসপাতালে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। এসময় হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন তিনি।

পরে মামলার অগ্রগতি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দীকি। এ সময় টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পরিচালক ডা. সদর উদ্দীন বলেন, ‘প্রথমিকভাবে ধর্ষণের আলামত পেলেও রিপোর্ট না আসা পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলা যাবে না। রিপোর্ট আসলে আশা করি সব জানাতে পারবো।’

ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে প্রভাবশালী একটি মহল সামাজিক যোগযোগ মাধ্যমে অপপ্রচার ও ভুক্তভোগী পরিবারকে সামাজিকভাবে নিগৃহ করার অভিযোগ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102