ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ, ঝিনাইদহে আওয়ামী লীগের ৩ নেতা বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৩ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

বহিষ্কৃত নেতারা হলেন, হরিণাকুন্ডু উপজেলা আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম শরীফ ও ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান মেয়র শাহিনুর রহমান রিন্টু।

তৃতীয় ধাপের পৌর নির্বাচনে ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার মেয়র পদে দলীয় মনোনিত প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের অভিযোগের প্রক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা, মানববন্ধন, উষ্কানীমূলক বক্তব্য ও দলীয় অফিসে বসে নৌকার প্রার্থী ফারুক হোসেনের বিপক্ষে নির্বাচন করতে উৎসাহিত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই তিন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করায় হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম টিপু মল্লিককে দল থেকে বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, আগামী ৩০শে জানুয়ারী এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে আওয়ামীলীগের দলীয় প্রার্থী সহ দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এছাড়া বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোট ৪ জন মেয়র পদে লড়ছে।

আওয়ামী লীগের বড় একটি কর্মী-সমর্থক দলটির সদ্য বহিষ্কৃত নেতা সাইফুল ইসলাম টিপু মল্লিককে সমর্থন ও পক্ষে কাজ করছেন। নির্বাচনের জয়-পরাজয়ে এই প্রার্থী আলোচনায় রয়েছে। এসব নিয়ে ক্ষমতাশীন দলটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102