ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দাঁড়ানো ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২৪ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়ানো একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার সময় উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক)পাঠানো হয়েছে।

নিহত প্রাইভেটকারচালক মো. ফোরকান (৪২) চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার জালাল আহম্মদের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাড়বকুণ্ড বাজারে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে পার্কিং করে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে নোয়াখালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান কারচালক।

আহত হন প্রাইভেটকারে থাকা তিন যাত্রী। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।

এ ব্যাপারে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, নিহতের লাশ বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102