ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দাঁড়িয়ে থাকা লরিতে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৪ বার পঠিত

কুমিল্লার চান্দিনা উপজেলায় দাঁড়িয়ে থাকা লরিতে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে মাইক্রোবাসচালক তৌহিদুল ইসলাম (২৪), মনোহরগঞ্জ উপজেলার বাটগাঁও গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. ইব্রাহীম (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টায় মহাসড়কের কাঠেরপুল এলাকায় পেট্রোল পাম্পসংলগ্ন স্থানে দাঁড়িয়ে থাকা একটি লরিতে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দেয়। এসময় মাইক্রোসের চালক ও সামনে থাকা যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন আরও তিন যাত্রী।

তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার এসআই আব্দুর রহমান জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102