ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দাখিল: এবারও দেশসেরা ঝালকাঠি এনএস কামিল মাদরাসা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১২৮ বার পঠিত

ঝালকাঠির ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা) বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। এবারও দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে আলিম পরীক্ষায়ও দেশসেরা হয়েছে মাদরাসাটি।
শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত ফলাফল বলছে, এবারের দাখিল পরীক্ষায় ৪০০ জন ছাত্র অংশগ্রহণ করে। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪৪ জন, অসুস্থতার কারণে তিনজন অকৃতকার্য হলেও বাকিরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ও এ প্লাস প্রাপ্তির হারে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা এবছরেও মাদরাসা বোর্ডে শীর্ষ স্থান অধিকার করেছে।

মতানৈক্যসহ ঐক্য নীতির প্রবর্তক যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. ১৯৫৬ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। সময়ের ব্যবধানে প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত এ মাদরাসাটি অনার্স – মাস্টার্সসহ দাখিল, আলিম ও ফাজিল, কামিল (হাদিস, তাফসির, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে।

প্রতিষ্ঠানের এ সাফল্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মুহম্মদ শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করেন।

সাফল্যের কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সুন্নাতে নববির পরিপূর্ণ অনুসরণ ও আওলিয়ায়ে কেরামের অনুসৃত পথের পাবন্দ হওয়ার পাশাপাশি মুসলিম ঐক্যের প্রতীক আমীরুল মুছলিহীন হজরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গণ, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করছে।

ভালো ফলাফল ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য শিক্ষক, অভিভাবকসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102