ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দাপুটে জয়ে সিরিজে সমতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪৬ বার পঠিত

কাজের কাজটি প্রথম ইনিংসে বল হাতে সেরে রেখেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি যেতে পারেনি স্বাগতিকেরা। সৈকতের দারুণ বোলিংয়ে জয়ের আশার পূর্ণতা পেল বাংলাদেশ লিটন দাস-আফিফ হোসেন- নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা আনল টাইগাররা।

প্রথম ম্যাচ হেরে আজকের দ্বিতীয় লড়াই ছিল বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর। সে লড়াইয়ে দাপুটে জয়ে সিরিজে ফিরল নুরুল হাসান সোহানের দল। প্রথম ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেনের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে জিম্বাবুয়ে। নিজের ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট তুলে নেন মোসাদ্দেক। দেখা পান ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের। পরে সিকান্দার রাজা ও রায়ার্ন বার্লের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩৬ রানের টার্গেট দিতে পারে স্বাগতিকেরা।

এ লক্ষ্য টি-টোয়েন্টিতে খুব বেশি নয় সেটা প্রমাণ করে বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। টি-টোয়েন্টিতে লিটন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি দেখা পাওয়ার পর বাকি পথ সামলাতে বেগ পেতে হয়নি আফিফ ও শান্তর। মাত্র ৩ উইকেট হারিয়ে ১৫ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই সবালীল ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। প্রথম উইকেট জুটিতে মুনিম শাহরিয়ারকে নিয়ে শুরুটা দারুণ করেন লিটন। দ্রুত গতিতে লিটন রান তুললেও ব্যাট হাতে বেগ পেতে দেখা যায় মুনিমকে। যদিও প্রথম ওভারে বাউন্ডারি মেরে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন ২৪ বছল বয়সী এ ডানহাতি ব্যাটার।

তবে প্রথম ম্যাচের মতো আজকেও ফিরে যান অল্পতেই। পঞ্চম ওভারের মাথায় রিচার্ড এনগারাভার স্লোয়ারে বোল্ড হয়ে ফেরার আগে ৮ বলে এক চারে ৭ রান করেন মুনিম। উদ্বোধনী জুটি থেকে আসে ৩৭ রান। ৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৪৩ রান।

এক প্রান্তে নিজের স্বভাবজাত ব্যাটিং করে যান আরেক ওপেনার লিটন। আগের ম্যাচেও ভালো শুরু করার পর রান আউটে কপাল পুড়লেও আজকে তুলে নেন টি-টোয়েন্টিতে ষষ্ঠ ফিফটি।
মুনিম ফেরার পর ব্যাট হাতে ওয়ান ডাউনে নামেন এনামুল হক বিজয়। আজকেও ব্যর্থ হন অনেকদিন পর ওয়েস্ট উইন্ডিজ সফর দিয়ে জাতীয় দলে ফেরা বিজয়। তাকে নিয়ে লিটন গড়েন দ্বিতীয় উইকেটে ৪১ রানের জুটি। ব্যক্তিগত ৫৬ রানে শন উইলিয়ামসের বলে এলবিডব্লিউ হয়ে লিটন ফিরে গেলে তখন ক্রিজে রান নেওয়ার তেমন কোনো চাপ না থাকলেও নিজেকে মেলে ধরতে পারেননি বিজয়।

দলীয় ৭৮ রানের মাথায় লিটন ফিরে যাওয়া পর মাত্র ১৫ বলে ১৬ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন বিজয়। এরপর ক্রিজে অবিচ্ছিন্ন থেকে ম্যাচ শেষ করেন আফিফ-শান্ত। ২৮ বলে ৩০ রান করেন আফিফ আর ২১ বলে ১৯ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন শান্ত।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। আজ চার বিশেষজ্ঞ বোলার নিয়ে মাঠে নামে সফরকারীরা। তবে দলের অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত দেখা দিলেন ভিন্নরূপে।

ইনিংসের প্রথম ওভারে বল করতে মোসাদ্দেককে পাঠান অধিনায়ক নুরুল হাসান সোহান। অধিনায়কের আস্থার প্রতিদান দেন প্রথম বলেই। অফ সাইডে বাইরের আর্ম ডেলিভারিতে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন ওপেনার রেজিস চাকাবভা। আর ওভারের শেষ বলে ফিরে যান ওয়েসলি মাধভেরে। অফের বাইরের ডেলিভারি যা ছেড়ে দিলে ওয়াইডও হতে পারত, এমন বলে কাভার পয়েন্টে দাঁড়িয়ে থাকা মেহেদি হাসানের হাতে ক্যাচ দেন মাধভেরে।

পরে নিজের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ওভারের সবগুলোতেই উইকেটের দেখা পেয়েছেন এ অলরাউন্ডার। ইনিংসের তৃতীয় ওভারেই সৈকতের স্পিন ঘূর্ণিতে ফিরে যান অধিনায়ক ক্রেগ আরভিন। ৬ রানের মাথায় ৩ উইকেট হারানোর পর দলকে সামনের দিকে নেওয়ার চেষ্টা করছিলেন দুই অভিজ্ঞ ব্যাটার সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।

তবে এ জুটিকে ১৪ রানের বেশিদূর যেতে দেননি মোসাদ্দেক। আজকে টাইগার স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে যেন কুপোকাত হয়েছে সব। নিজের করা তৃতীয় ওভারের চতুর্থ বলেই ৭ বলে ২ চারের সাহায্যে ৮ রানে থাকা উইলিয়ামসকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। প্রথম ৫ ওভারে ২৬ রানে ৪ জন ব্যাটার ফিরে যান।

এরপর পাওয়ার প্লেতে মাত্র ৩২ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকেরা। ৭ম ওভারের সময় আবারও বল হাতে আসেন সৈকত। রাজাকে সঙ্গ দিতে থাকা মিল্টন শুম্বাকে এবার নিজের পঞ্চম শিকারে পরিণত করেন মোসাদ্দেক। অফ স্টাম্পের বল সুইপ করেন বাঁহাতি মিডল অর্ডার ব‍্যাটার। ব‍্যাকওয়ার্ড স্কয়ার লেগে দারুণ ক‍্যাচ নেন হাসান মাহমুদ। ৩১ রানেই ৫ উইকেট হারিয়ে রীতিমতো ব্যাটিংয়ে খেই হারিয়ে ফেলে আরভিনের দল।

নিজের ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়েছেন মোসাদ্দেক। দেখা পেয়েছেন ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের।
১০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে আগের ম্যাচে দুশো পার করা জিম্বাবুয়ের। তবে বার্লেকে সঙ্গে নিয়ে দলকে সামলান গত ম্যাচে মাত্র ২৬ বলে হার না মানা ৬৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া রাজা। ষষ্ঠ উইকেট জুটি থেকে ৬৫ বলে ৮০ রান আসায় স্বাগতিকদের স্কোরকার্ড ১০০ রান পার করে।

৩১-৫ থেকে ১১১ পর্যন্ত দলকে টেনে নিয়ে যান রাজা ও বার্লে। ১৮ ওভারের সময় বাংলাদেশের জন্য বিপদজনক হয়ে ওঠা জুটি ভাঙেন হাসান। নিজের শেষ ওভারে বার্লকে বোল্ড করেন তিনি।

পরের ওভারেই মুস্তাফিজুরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে মুনিম শাহরিয়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাজা। তার আগে ৫৩ বলে দুই ছক্কা ও চারটি চারে ৬২ রান করেন তিনি।

এরপর শেষ ওভারের সময় সবশেষ উইকেট (৮ম) হিসেবে ব্যক্তিগত ৬ রানে রান আউট হন ওয়েলিংটন মাসাকাদজা।

সিরিজে ফেরার ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন ক্যারিয়ার সেরা বোলিং করে ৫ উইকেট নেওয়া মোসাদ্দেক। আগামী মঙ্গলবার (২ আগ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102