ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দাবি আদায় করে ছাড়ব : ইশরাক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘এই কোনও জমিদারের সম্পত্তি নয়, কোনও দলের সম্পত্তি নয়। এই দেশটা সবার। সবাইকে নিয়েই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনব।’

খালেদা জিয়ার মুক্তি, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদসহ বিভিন্ন ইস্যু নিয়ে আজ মঙ্গলবার (২ মার্চ) দুপুর ২টার দিকে রাজশাহীর মাদরাসা ময়দান সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, পুনরায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানাই। সেই দাবি আদায় করে ছাড়ব, ইনশাআল্লাহ। সেই সঙ্গে পঞ্চদশ সংশোধনীও বাতিল চাই। যেখানে অন্যায়ভাবে তত্ত্বাবধায়ক সরকার আইনকে বাতিল করা হয়েছিল।

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর যে দেশে আনন্দে স্বাধীনতা উদযাপনের কথা ছিল, সেখানে গুম, খুন, হত্যা, ধর্ষণ, দুর্নীতি, জেল-জুলুম, মানুষের মৌলিক অধিকার হরণ, কথা বলার অধিকার হরণ করা হচ্ছে। এসব অন্যায়ের প্রতিবাদের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।

ইশরাক বলেন, কিছুদিন আগেই ডিজিটাল আইনের আওতায় এক সাংবাদিককে কারারুদ্ধ করা হয়েছিল। তাকে বিনা চিকিৎসায় কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে। জনগণের দৃষ্টি এড়ানোর জন্য নির্লজ্জভাবে স্বাধীনতার ৫০ বছর পর এসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব নিয়ে নাটক করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102