চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকায় ট্রাক্টরের সাথে ধাক্কায় সিএনজি আরোহী নজির আহমেদ (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে দর্শনা মা ও শিশু হাসপাতালের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ চারজন।
নিহত নজির আহমেদ উপজেলার পরাণপুর গ্রামের মৃত মোবারক মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে সিএনজিযোগে চুয়াডাঙ্গা থেকে দর্শনার দিকে যাচ্ছিল নজির আহমেদ। এসময় দর্শনার বাসষ্ট্যান্ডের অদূরে পৌঁছালে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাক্টরকে ধাক্কা দেয় সিএনজিটি। এতে সিএনজির যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে। এর মধ্যে নজির আহমেদ ঘটনাস্থলেই মারা যান। এছাড়া সিএনজি যাত্রী নারী ও শিশুসহ চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, রাস্তার পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কেরু এন্ড কোম্পানির একটি ট্রাক্টরকে পিছন থেকে ধাক্কা দেয় সিএনজিটি। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।