ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দামুড়হুদায় ট্রাক চাপায় নারী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৪৬ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরুজ সুইপার কলোনীর সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উনিয়া বাঁশফোড় (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত উনিয়া বাঁশফোড় সুইপার কলোনীর বাসিন্দা নরেশ বাঁশফোড়ের স্ত্রী।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে দর্শনা রেলবন্দর থেকে পাথর বোঝাই একটি ট্রাক চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলো। এ সময় সুইপার কলোনীর সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়েন উনিয়া বাঁশফোড়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক কৌশলে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। তবে ঘাতক চালক ও ট্রাকটি আটক করতে অভিযান শুরু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102