ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী রোকসানা আক্তারকে (৩৫) কুপিয়ে হত্যা করে ঘাতক স্বামী দেলোয়ার হোসেন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ঘাতক স্বামী দেলোয়ার হোসেনের বাড়ি পালপাড়ায়। তবে সে নিজের ভিটেমাটি বিক্রি করে নিজের গ্রামে ভাড়া থাকতো। দেলোয়ার পেশায় পরিবহন শ্রমিক। নিহত রোকসানার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মেয়ে স্বর্না আক্তার জানান, বিয়ের পর থেকে তার বাবা দেলোয়ার প্রায়ই বিভিন্ন অজুহাতে তার মাকে শারীরিক নির্যাতন করতো। এ নিয়ে বেশ কয়েকবার শালিস দরবার হলেও তার কোনও সমাধান হয়নি। এই দাম্পত্য কলহের জের ধরে বাবা দেলোয়ার তার মাকে খুন করে বলে অভিযোগ করেন স্বর্ণা।

স্বর্ণা আরও জানায়, সে আর তার ছোট ভাই আশিকুর রহমান ঘটনার দিন নানার বাড়ি সদর উপজেলার বদরপুর এলাকায় ছিল।

নিহত রোকসানার ছোট বোন পারুল আক্তার জানান, তার বোন কুমিল্লা নগরীর একটি বেসরকারি ক্লিনিকে আয়ার চাকরি করতো। বৃহস্পতিবার রাতে কাজ শেষে স্বামী দেলোয়ারের সাথে পালপাড়ার বাড়িতে আসে। পরে আজ শুক্রবার ক্লিনিকে না গেলে তাকে খুঁজতে বের হয়। পরে নিহত রোকসানার ছেলে আশিকুর রহমান ও স্বর্নাসহ স্বজনরা এসে দেখেন পালপাড়ার বাড়িতে বাইরে থেকে তালাবদ্ধ।

এসময় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন রোকসানার নিথর দেহ পড়ে আছে। মাটিতে রক্ত জমাট বাধা। এরপর তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করেন। খবর পেয়ে শুক্রবার বেলা আড়াইটায় ঘটনাস্থলে উপস্থিত হন কোতোয়ালি মডেল থানার ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ শরিফুর রহমান।

সুরতহাল শেষে উপপরিদর্শক শরিফ জানান, নিহতের শরীরের পাঁচটি অংশে ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

এদিকে নিহতের স্বজনরা জানান, ঘাতক স্বামী দেলোয়ার পলাতক। রাতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102