ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

আগামী ২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে না খেললেও ওয়ানডে সিরিজ খেলবেন সাকিব আল হাসান।

আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে খেলবেন তিনি। এই সিরিজে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব।

আর মাত্র ৬৭ রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন সাকিব। তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের রান এখন ১১ হাজার ৯৩৩ রান।

১২ হাজারী ক্লাবে প্রবেশ করতে সাকিবের প্রয়োজন ৬৭ রান। এই সিরিজেই ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে সাকিবের সামনে।

আগামী ২৩ মে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে।

সিরিজের সবগুলো ম্যাচ মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102