ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দাসত্বের শেকল ভেঙেছে আফগানরা: ইমরান খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

পশ্চিমাসমর্থিত সরকারকে উৎখাত করে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করাকে ‘দাসত্বের শেকল ভাঙা’র সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার মতে, এর মাধ্যমে দাসত্বের শৃঙ্খল ভেঙেছে আফগানরা। সোমবার পাকিস্তানে ইংরেজি শিক্ষাবিষয়ক এক বক্তৃতায় এই মন্তব্য করেন ইমরান।

এদিন নিজ দেশে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর অস্তিত্বের কড়া সমালোচনা করে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, এটি অন্য কারও সংস্কৃতি। যখন আপনি অন্যদের সংস্কৃতি সেরা মনে করে গ্রহণ করবেন, তখন দিনশেষে এর দাসে পরিণত হবেন।

ওই একই বক্তব্যে আফগানিস্তান পরিস্থিতির কথা উল্লেখ করে সেটিকে ‘দাসত্বের শৃঙ্খলমুক্ত হওয়া’ বলে মন্তব্য করেন ইমরান খান।

১৯৯৬ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর যে তিনটি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল, তার একটি পাকিস্তান। রোববার সশস্ত্র বিদ্রোহীরা ফের কাবুল দখলে নেওয়ার পর এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি পাকিস্তান সরকার। সোমবার আফগান পরিস্থিতি নিয়ে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠক রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী ইমরান খানসহ সামরিক ও গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ বৈঠক থেকে আফগানিস্তান ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ডন, বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102