ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনদুপুরে রাজধানীতে প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

দিনদুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শাহিনুর আলীসহ আরও অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। ওই গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন। ঘটনার পর ধর্ষক ও তার সহযোগীরা গাঢাকা দিয়েছে।

মামলার এজাহারে ভুক্তভোগী জানান, ১০ বছর আগে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তার একটি পুত্র ও একটি কন্যাসন্তান আছে। গত এক বছর ধরে স্থানীয় শাহিনুর তাকে প্রেম নিবেদনের পাশাপাশি নানাভাবে বিরক্ত করত। স্বামী বিদেশ যাওয়ার এক মাস না পেরোতেই শাহিনুর অধিকতর উগ্র হয়ে পড়ে।

এমতাবস্থায় গত ১২ ফেব্রুয়ারি দুপুরে ব্যক্তিগত কাজে ধর্ষণের শিকার নারী পশ্চিম শেখদি হযরত খাজা সাহের রোডের বাসা থেকে যাত্রাবাড়ী যাচ্ছিলেন। তিনি ভাঙ্গা প্রেস এলাকার ইত্তেফাক হাউসের সামনে পৌঁছামাত্র শাহিনুরসহ ওত পেতে থাকা আসামিরা তাকে জোর করে একটি সিএনজিতে অটোতে তুলে। পরে শাহিনুরের বাসায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক আছে। ইতোমধ্যে অজ্ঞাত আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করেছি। শাহিনুরসহ অজ্ঞাত আসামিদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। আশা করছি, দ্রুতই তাদের আইনের আওতায় আনতে পারব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102