ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরের নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো বাবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৯ বার পঠিত

দিনাজপুরের নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে আব্দুল কাশেম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল কাশেম দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মোজাফ্ফর আলীর ছেলে। শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়ী রেল গেট এলাকা থেকে ঘাতক মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাসুদ রানা (২৪) মানসিক ভারসাম্যহীন। তিনি আলাদা একটি বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার রাতে কাশেম আলী তাকে খাবার দিতে যান। এসময় পারিবারিক বিষয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আব্দুল কাশেমের মাথায় আঘাত করেন মাসুদ রানা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে তার মা মাহমুদা বেগম মাসুদ রানার ওই বাড়িতে গিয়ে দেখতে পান আব্দুল কাশেম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ সময় তার চিৎকারে গ্রাম বাসীরা ছুটে এসে পুলিশে খবর দেয়।

আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুল কাশেমের মৃত্যু হয়েছে। তার ছেলে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102