ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪২ বার পঠিত

নানা বাড়িতে বেড়াতে এসে দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে রাহমত হোসেন ওরফে অবাক নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌঁণে ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের মনিশাপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।

মৃত শিশু রাহমত হোসেন অবাক (২) চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের কালিতলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বেলাল হোসেনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌঁণে ১০টার দিকে রাহমত হোসেন অবাক (২) তার নানা আলহাজ্ব মো. শামসুল ইসলামের বাড়িতে খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। লোকজন অনেক খোঁজাখুজির এক পর্যায়ে ওই পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। সেখান থেকে তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102