ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে আরও ৯৩ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

করোনা সংক্রমণ রোধে দিনাজপুর সদর উপজেলায় কঠোর লকডাউন চলার মাঝে আরও বেড়েছে করোনা শনাক্তের হার, পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ১৯৬টি নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭.৪৪ শতাংশ। এর মধ্যে দিনাজপুর সদরেই ৬৮জন করোনায় আক্রান্ত।

তবে গত ২৪ ঘন্টায় করোনা (কোভিড-১৯) আক্রান্ত ৩৫ জন রোগী সুস্থ হয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে ৮৬৬ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগীসহ করোনায় ভর্তি ১০০ জন রয়েছে। দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছেন।

শনাক্ত বাড়লেও লকডাউনে সদরের বিভিন্ন এলাকায় লোক সমাগম কমেনি। বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করেছে।

শুক্রবার শহরে দেখা যায়, লকডাউনে মোটরসাইকেল, ইজিবাইক, কার, মাইক্রো বাসসহ সব ধরনের যানবাহন চলাচল করেছে তবে শহরে দোকানপাট প্রায় বন্ধ ছিল। তবে শহরের বাইরে গোপালগঞ্জ বাজার, বটতলী, সুইহারী, চৌরঙ্গী মোড়, গুঞ্জাবাড়ী, রাজবাড়ী, গাবুড়া বাজার এলাকায় মানুষের অবাধ চলাচল করেছে।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার সাথে করোনায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআরটি ল্যাবের নমুনা পরীক্ষায় ১৯৬টি রিপোর্টের মধ্যে ৯৩টি রিপোর্ট করোনা পজিটিভ হয়েছে।

এদিকে, দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ফেরত আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তারা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। এ নিয়ে হিলি দিয়ে দেশে ফেরা ৯ জনের দেহে করোনা শনাক্ত হলো। শুক্রবার সকালে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

চিকিৎসা নিতে গিয়ে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। গত ১৯ মে থেকে ১৭ জুন পর্যন্ত হিলি দিয়ে ২৫৫জন যাত্রী ভারত থেকে দেশে ফিরেছেন। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষ করায় ও পুনরায় নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসায় ১৫৩ জনকে বাড়িতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102