ads
সোমবার, ১১ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পঠিত

দিনাজপুরের খানসামা-রানীরবন্দর সড়কের চিরিরবন্দরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে মুক্তা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে খানসামা-রানীরবন্দর সড়কে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউপির নশরতপুর গ্রামের রানীরবন্দর হাটের গরুহাটিতে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশু মুক্তা খাতুন (৪) চিরিরবন্দরের নশরতপুর গ্রামের সর্দারপাড়ার মিজানুর রহমান ওরফে সরুর মেয়ে।

স্থানীয় এলাকাবাসীরা জানায়, শিশু মুক্তা খাতুন তার পিতার রিকশাভ্যানের চাবি আনার জন্য বাড়িতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় খানসামাগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজনসহ ইজিবাইক চালক ও তার পিতা মিজানুর রহমান ওরফে সরু তাকে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে আসে। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক মুক্তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তাকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102