ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরে ছাত্রমৈত্রীর জেলা সম্মেলনে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

‘মেহনতি জনতার সাথে একাত্ম হও’ এই শ্লোগানকে সামনে রেখে বুধবার দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রমৈত্রী, দিনাজপুর জেলা শাখার আয়োজনে জেলা সম্মেলন উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে জেলা সম্মেলনে উদ্বোধন করেন ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক।

বক্তারা বলেন, শিক্ষাঙ্গণে সন্ত্রাস-দুর্নীতি নির্মূল করে একমুখি শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং শিক্ষা ব্যবস্থার সাম্প্রদায়িকতা বৈসম্য রুখে অসম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, সাধারণ সম্পাদক হবিবর রহমান, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোরশেদ হাবিব, ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা কমিটির সদস্য রবিউল আউয়াল খোকা। স্বাগত বক্তব্য রাখেন ছাত্রমৈত্রী দিনাজপুর জেলা শাখার সভাপতি বিপ্লব চন্দ্র রায়।
জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. আসতারুল আলমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শাখার সাবেক ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুল হক, ছাত্রমৈত্রী আঞ্চলিক কমিটির সভাপতি লাবনী নেহা কুজুর, উপজেলা ছাত্রমৈত্রীর সভাপতি শিমুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্রমৈত্রী কমিটির সভাপতি আব্দুল রউফ প্রমুখ।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ছাত্রমৈত্রী দিনাজপুর জেলা শাখার নতুন কমিটির সভাপতি-আসতারুল আলম, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায় এবং সাংগঠনিক সম্পাদক শ্রাবণ দাসসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102